ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 2, 2026
স্টাফ রিপোর্টার: রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ও পরিবেশবান্ধব পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হককে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সহ সম্বন্ধে পরিচালনা পরিষদ।
সংগঠনটির সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ এক শুভেচ্ছা বার্তায় বলেন, “মো. ফজলুল হক একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ী। এফবিসিসিআইয়ের মতো দেশের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠনের প্রশাসক হিসেবে সরকার একজন যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প এবং উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি সততা, দক্ষতা ও সুশাসনের মাধ্যমে দায়িত্ব পালন করলে দেশের ব্যবসায়ী সমাজ উপকৃত হবে এবং এটি একটি মাইলফলক হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে দেশের ব্যবসায়ীরা নানা ধরনের চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এই সময়ে একজন দক্ষ ও দ‚রদর্শী নেতৃত্বের প্রয়োজন ছিল। মো. ফজলুল হক বিকেএমইএর সভাপতি থাকাকালে সংগঠনটি দেশ-বিদেশে সুনাম বৃদ্ধি পেয়েছিল এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নিট পোশাকশিল্পের অবস্থান আরও শক্তিশালী হয়েছিল। তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা এফবিসিসিআইয়ের জন্যও ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, “বাংলাদেশের ব্যবসায়ী সমাজে মো. ফজলুল হকের অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কোনো বিকল্প নেই। তাঁকে এই গুরুত্বপ‚র্ণ দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। একই সঙ্গে তিনি নতুন প্রশাসকের সফলতা কামনা করেন।”
উল্লেখ্য, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর সরকার ব্যবসায়ী মহল থেকেই এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগ দিয়েছে। গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. ফজলুল হক বলেন, “সরকার আমাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়েছে। আমি ব্যবসায়ী সমাজের সহযোগিতা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ের নেতৃত্ব ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।”
মো. ফজলুল হক এর আগে বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য। ব্যবসায়ী মহলের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে নির্ধারিত ১২০ দিনের মধ্যেই এফবিসিসিআইয়ের নির্বাচন সম্পন্ন হবে এবং সংগঠনটি আবারও নির্বাচিত ব্যবসায়ী নেতৃত্বের হাতে ফিরে যাবে।
Box-5 বিভাগের আরো খবর
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
গ্যাস সংকটে কারখানায় উৎপাদন অর্ধেকে, ঋণ খেলাপির শঙ্কা তিন ব্যবসায়ীদের
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
ব্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদান রাখায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন ব্যবসায়ী সোহাগ
-
তিন সংগঠনে নির্বাচিত মোহাম্মদ সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা
-
ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন হবে: এমপি আজাদ
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নারায়ণগঞ্জে ফুটবল স্টেডিয়াম চাইলেন শিল্পপতি রাকিব
-
আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ, সেক্রেটারী ইকবাল
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
-
ফতুল্লায় তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
-
গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
-
দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
-
বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :