ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 27, 2026
নারায়ণগঞ্জের বন্দরে রাকিব আহমেদ (২৫) নামে এক যুবককে ব্লাকমেইল করে নগদ ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে একদল অজ্ঞান পার্টি ও ব্লাকমেইলার। এ সময় তারা ভয়ভীতি দেখিয়ে নানা ভাবে এসব টাকা হাতিয়ে নেয়। রবিবার রাতে বন্দর উপজেলার দেউলি চৌড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাকিব আহমেদ (২২) মানিকগঞ্জ সদরের বাসিন্দা। তিনি এসএসসি পরীক্ষার্থী। তার কাছ থেকে ২৫ হাজার টাকা সহ ২৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে গেছে।
জানা গেছে, মানিকগঞ্জ থেকে বিদেশ যাওয়ার জন্য ঢাকা এসেছিল রাকিব। ঢাকায় সৌদি আরবের অ্যাম্বাসিতে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আসেন। তবে বাড়ি ফিরে যাওয়ার সময় বিপত্তি বাধে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
এ বিষয়ে ভুক্তভোগী যুবক রাকিব বলেন, রাজধানীর রমনার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন যুবক আমাকে ডেকে নেয়। তাদের সামনে গিয়ে সালাম দেই। এ সময় তারা আমার মুখে রুমান চেপে ধরে। এরপর আমি আর কিছু বলতে পারিনা। পরে নারায়ণগঞ্জের বন্দর দাসেরগাও দেউলি চৌড়াপাড়া এলাকায় নিয়ে আসে তারা এবং মুখে পানি দিলে আমার জ্ঞান ফিরে আসে। এরপর তারা আমাকে থাপ্পর মারে ও গলা টিপে ধরে। নানা ভাবে ভয় দেখিয়ে ও চরিত্রহনন করার নানা কথা বলে আমার বাবা-মায়ের সাথে কথা বলে বিকাশে প্রথমে বিশ হাজার ও পরে ৫ হাজার টাকা নিয়ে নেয়। এবং সেই সাথে আমার ২৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ফোন নিয়ে নেয়।
তিনি আরও বলেন, তিনি এসএসসি পরীক্ষার্থী। আগামী ২১ তারিখ তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :