নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 13, 2026
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিয়াম হত্যার ঘটনায় তার পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। শুক্রবার নিহত সিয়ামের বাড়িতে তার পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেন তিনি।
সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারের প্রত্যেকটা পরিবার আমার পরিবারের মত। বিগত প্রত্যেকটা নির্বাচনের পর আড়াইহাজারে অনেক সমস্যা হয়েছে। কিন্তু এবার নির্বাচনের পরে কোন ঝামেলা হয়েছে কী, হয়নি। আমি সুন্দর আড়াইহাজার গড়ে তোলার জন্য চেষ্টা করেছি। যেভাবে সুন্দর পরিবেশ থাকে সেই চেষ্টা করেছি। কারণ আমি আপনাদের সবাইকে আমার পরিবার মনে করি। আপনাদের এ ঘটনায় মামলা হয়েছে। আমি প্রশাসনকে বলে দিয়েছি।
তিনি আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের উপযুক্ত বিচার হবে, আমি কথা দিয়ে গেলাম। তবে একটা ঘটনাকে কেন্দ্র করে আরও দশটা ঘটনা ঘটানো যাবেনা। দেশে আইন আছে, আইন সঠিক ব্যবস্থা নেবে। আমি সেটার দিকে টেক কেয়ার করবো। প্রকৃত অপরাধীর আইনের মাপকাঠিতে যে বিচার হওয়া উচিত সেটাই হবে। সঠিক বিচার আপনারা পাবেন, আমি কথা দিয়ে গেলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব, সংসদ সদস্যের সহধর্মীনি সহ প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সিয়াম মুক্তার ভ‚ঁইয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আড়াইহাজার থানায় হত্যা মামলা হয়েছে।
box 8 বিভাগের আরো খবর
-
ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সোহাগ
-
বস্তা প্রতি অতিরিক্ত টাকা আদায় করা হয়নি : ব্যবসায়ী সোহাগ
-
বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
বিবস্ত্র করে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে আদালত প্রাঙ্গণে পিটুনি
-
খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
বিএনপির মহাসচিব রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবদলের রনি
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :