জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 27, 2026 জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন,  জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি। একটা সাপ ও জামায়াত যদি আপনার সামনে পড়ে তাহলে আগে জামায়াত সম্পর্কে আপনি সাবধান হবেন, পরে সাপটিকে মারবেন। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিএনপি দলটিকে সতর্ক করে তিনি বলেন, আপনার গলায় আপনি সাপ প্যাচায়া রাখছেন বিএনপি। যারা মুক্তিযোদ্ধের বিরোধীতা করেছিল, যারা আমার মা-বোনের ইজ্জত নষ্ট করেছিল, যারা সোনার বাংলাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল- আপনারা (বিএনপি) যদি বিশ্বাস করেন সেই জামায়াতি ইসলাম আপনাদের খালাতো ভাই লাগে তাহলে আপনারা ভুল করবেন। আমি বলে গেলাম, হয়তো অনেকে ভুল বুঝতে পারে। 

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এরা যখন সংসদে যায় তখন এরা নবজাতক শিশু। এরা সংসদে আমাদের নেতার (তারেক রহমান) সামনে হাত জোর করে বলে, আপনার বাবা মহান ছিল, আপনার মা আমাদের আশ্রয় দিয়েছে আমরা বেঁচে গেছি, এখন আপনার পায়ের কাছে বসে থাকতে চাই। আর সংসদ থেকে বের হয়ে আগুল তুলে এক দফা , দুই দফা, তিন দফা দেওয়ার হুশিয়ারি দেয়। কোন দফা যদি না মানে তাহলে এক দফার মাধ্যমে বিএনপিকে দেশ থেকে তাঁড়িয়ে দেওয়ার কথা বলেছে জামায়াতের আমির। ফলে এ ব্যাপারে সাবধান থাকতে হবে। 

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে। শেখ হাসিনা ২০১৪ সালে কোন নির্বাচন দিলনা, একা একা নির্বাচন করলো। ২০১৮ সালে দিনের ভোট রাতে করলো, ২০২৪ সালে আমি ডামির নির্বাচন করলো। ২০২৪ সালে সারা দেশে ভোটার ছিল মাত্র একজন, তার নাম শেখ হাসিনা। সে যাকে নমিনেশন দিত, সে একই ভোট পেয়ে পাশ করতো। এভাবে একের পর এক স্বৈরাচারের দিকে দলটি এগিয়ে গেছে। আর মুক্তিকামী দলের নেতাকর্মীরা রাজপথে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। সেসময় বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছে, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সে সময় এ দেশটা হয়ে উঠেছিল গাজা উপত্যকা। 

শেখ হাসিনা আসবেনা উল্লেখ করে তিনি বলেন, এখন শেখ হাসিনা প্রত্যেকদিন ডেট দেয়, তারা নাকি আসবে। এটা এতো সোজা না। আমরা যদি বড় ভুল না করি। এখনো তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বিএনপি চলছে। কেউ সহসা বিএনপিকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এটা মনে করার কোন কারণ নাই। হাসিনারা খালি বলবে আসতেছে, কিন্তু আসবে না। 

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ প্রমুখ।