পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 16, 2026
নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদাইরে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য সহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় বিদেশি পিস্তল সহ দুজনকে আটক করা হয়েছে
শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩ টার দিকে ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন- ফতুল্লা ইসদাইর এলাকার রেজ্জাক মিয়ার ছেলে জসিম (২৪) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন(২৩)। এদের মধ্যে জসিম গুলিবিদ্ধ হয়েছে।
আহত তিন পুলিশ সদস্য হলেন- ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। আহতদের নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ৩ টার দিকে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী জসিম ও মোহনসহ ৭ থেকে ৮ জনের একটি দল পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার তাদের সরকারি পিস্তল থেকে আট রাউন্ড গুলি ছুড়ে মারেন। এতে মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী জসিমের উরুতে গুলিবিদ্ধ হয়। এছাড়া এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন সহ দুই মাদক ব্যবসায়ী জসিম ও মোহনকে আটক করে। তাদের মধ্যে আহত জসিম সহ তিন পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জ শহরের ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার সময় তাদের ৭-৮ জনের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া পুলিশের তিনজন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান খবর বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :