বিএনপির-এমপির-কারখানায়-শ্রমিক-অসন্তোষ, টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ শ্রমিক
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 27, 2026
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় চলতি মাসের বেতন ও অর্জিত ছুটির পাওনা পরিশোধের দাবিতে আড়াই ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হলে বিক্ষুব্দ শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ত্রিপরদী এলাকায় অবস্থিত কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের মালিকানাধীন চৈতি কম্পোজিট লিমিটেড কারখানার সামনে এই ঘটনা ঘটে।
শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন, দুপুর একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। পরে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ তৎপরতায় তাদের মহাসড়ক থেকে সরাতে সক্ষম হন।
এ সময় কাঁদানে গ্যাস ও ফাঁকা রাবার বুলেটও ছোড়া হয়। তবে, এতে কেউ হতাহত হননি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলেও যান চলাচল স্বাভাবিক হতে আরও আধ ঘন্টা সময় লাগে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, চৈতি কম্পোজিটের মালিকপক্ষ চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করলেও পুরো মাসের বেতনের দাবিতে কয়েকদিন ধরেই অসন্তোষ চলছিল। সকালে শ্রমিকরা পূর্ণ বেতন ও অর্জিত ছুটির বকেয়া পরিশোধের দাবিতে কারখানার সামনে জড়ো হন। এক পর্যায়ে দুপুরে তারা মহাসড়কে নেমে আসেন এবং সেখানে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
এ বিষয়ে কথা বলতে নিট পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ’র ওয়েবসাইটে দেওয়া কারখানার মালিক সংসদ সদস্য আবুল কালামের মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিকেলে বলেন, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
বস্তা প্রতি অতিরিক্ত টাকা আদায় করা হয়নি : ব্যবসায়ী সোহাগ
-
বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
বিবস্ত্র করে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে আদালত প্রাঙ্গণে পিটুনি
-
খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
বিএনপির মহাসচিব রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবদলের রনি
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :