ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 20, 2026
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে মোসাদ্দেকা পাপড়ি (১৪) নামের এক কিশোরী গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।শনিবার (৩০ মে) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার বক্তাবলী গঙ্গারচর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
নিহত মোসাদ্দেকা পাপড়ি বক্তাবলী গঙ্গানগর এলাকার আলী আহম্মদের মেয়ে।
নিহতের দাদি রফিজা বেগম জানান, ঘটনার সময় বাড়িতে তিনি এবং তাঁর নাতনি পাপড়ি ছাড়া আর কেউ ছিলেন না। দুপুরে পাপড়ির মা তাঁর অপর দুই সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বিকেল চারটার দিকে পাপড়ি তাঁর দাদিকে নিচতলায় রেখে দোতলার ঘরে যান। এক ঘণ্টারও বেশি সময় পার হয়ে যাওয়ার পর কোনো সাড়া শব্দ না পেয়ে দাদি দোতলায় গিয়ে পাপড়িকে ডাকতে থাকেন।
ভিতর থেকে দরজা বন্ধ থাকায় এবং কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় পাপড়ির ঝুলন্ত দেহ দেখতে পায় তারা। স্থানীয়রা দ্রুত তাঁকে নিচে নামিয়ে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপড়িকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, মাত্র দুই মাস আগে প্রেম করে একই এলাকার আপন চাচাতো ভাই দিদারকে বিয়ে করেছিলেন পাপড়ি। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী দিদার ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নানামুখী শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। তাঁদের ক্রমাগত নির্যাতন সহ্য করতে না পেরেই পাপড়ি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
মীম শরৎ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘জেবা রিয়েল এস্টেট’-এর আত্মপ্রকাশ
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
ফিল্মি স্টাইলে অপহরণ করে মুক্তিপণ আদায় করে কৃষকদলের জুয়েল আরমান
-
গ্যাস সংকটে কারখানায় উৎপাদন অর্ধেকে, ঋণ খেলাপির শঙ্কা তিন ব্যবসায়ীদের
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
ব্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদান রাখায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন ব্যবসায়ী সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :