ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 16, 2026
নারায়ণগঞ্জ শহরে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে উভয় পক্ষের অন্তত সাত জন নেতাকর্মী আহত হয়েছেন।বুধবার (৫ আগস্ট) দুপুরে শহরের চাষাঢ়া ও কলেজরোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- তোলারাম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল হক শুভ, সাধারণ সম্পাদক তামিম, অর্থ সম্পাদক জুবায়েদ, শিবির কর্মী মনির, ইসমাইল, ছাত্রদল নেতা তুহিন আহমেদ সহ আরও একজন জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি তোলারাম কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর এক পযায়ে তা সংঘর্ষে রুপ নেয়। লাঠি-সোঠা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট-পাটকেল নিক্ষেপ করে ও মারধর করে। প্রথমে শহরের চাষাঢ়া এলাকায় এই সংঘর্ষ শুরু হয়, যা পরে কলেজরোড এলাকায় ছড়িয়ে পড়ে। এবং সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তোলারাম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল হক শুভ, সাধারণ সম্পাদক তামিম, অর্থ সম্পাদক জুবায়েদ, শিবির কর্মী মনির, ইসমাইল, ছাত্রদল নেতা তুহিন আহমেদ সহ আরও একজন জন আহত হয়েছেন। এদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া অভিযোগ করেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা উসকানিমূলক বক্তব্য দিলে আমরা প্রতিবাদ জানাই। এর পরপরই ছাত্রশিবিরের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে ধারালো অস্ত্র সহ লাঠিসোঠা ব্যবহার করে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এ খবর পেয়ে আমাদের লোকজন তাদের প্রতিহত করতে এগিয়ে গেছে।
পাল্টা অভিযোগ করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রাজু বলেন, ছাত্রদল হামলার প্রস্তুতি নিয়েছে-এমন সংবাদ পেয়ে আমরা কলেজ থেকে বের হয়ে আসি। তবে চাষাঢ়া এলাকায় পৌঁছানোর পর ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। পরে সেখান থেকে পিছু হটে ফের কলেজরোড এলাকায় অবস্থান নিলে সেখানেও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এতে ছাত্রশিবিরের বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসানুজ্জামান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সভায় ছাত্র শিবিরের সভাপতির কোন এক বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত ও আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় যতদূর শুনেছি ৩-৪ জন আহতে হয়েছে। তবে কাউকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে কিনা এমন তথ্য আমাদের কাছে নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
রাজনীতি বিভাগের আরো খবর
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
মডেল মাসুদের বক্তব্যের পাল্টা জবাব দিলেন এমপি আজাদ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :