চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 27, 2026
চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায়ের মাধ্যমে বিএনপির প্রভাব খাটিয়ে যুবদলের পদ-পদবি অর্জনের কোনো সুযোগ নেই - মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে সততা, আদর্শ ও নিষ্ঠার সঙ্গে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, আগামী দিনে তারাই যুবদলের নেতৃত্বে থাকবেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র্যালি শেষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম সজল বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীসহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজ বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। তারেক রহমান যুবদলকে রাজপথের দাবানল হিসেবে চেনেন। সংগ্রাম ও ঐতিহ্যের সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী যুবদল।
তিনি আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছর বিএনপির নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল।
জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষকে হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ সময় বিএনপির ৪৮৭ জন নেতাকর্মীকে হত্যার অভিযোগও করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের বিরোধিতা করে সজল বলেন, ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর জাতীয় পার্টি আর রাষ্ট্রক্ষমতায় ফিরতে পারেনি। একইভাবে আওয়ামী লীগও এ দেশে পুনর্বাসিত হতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৫ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন। আগামী দিনেও তারেক রহমানের প্রতিটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
যুবদলের নেতৃত্ব নির্বাচন প্রসঙ্গে মনিরুল ইসলাম সজল বলেন, কেউ যুবদলের সদস্য বা পদ-পদবিতে না থেকেও নিজেকে সংগঠনের নেতা হিসেবে পরিচয় দিলে তা যাচাই করা উচিত। সামান্য অর্থের বিনিময়ে কাউকে যুবদলের নেতাকর্মী হিসেবে পরিচয় দেওয়া যাবে না। যাদের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আগামী দিনে যুবদলে নেতৃত্ব দিতে হলে তারেক রহমানের আদর্শ ধারণ করতে হবে। সততা ও ন্যায়ের পথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে হবে। চাঁদাবাজি, অন্যায় কিংবা বিএনপির নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের মাধ্যমে সংগঠনের পদ-পদবি অর্জনের কোনো সুযোগ নেই।
যুবদলকে আদর্শভিত্তিক সংগঠন হিসেবে উল্লেখ করে সজল বলেন, যারা দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, নেতৃত্বে তাদেরই অগ্রাধিকার থাকা উচিত। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের আদর্শ ও ঐতিহ্য সমুন্নত রাখতে হবে।
box 8 বিভাগের আরো খবর
-
বন্ড সুতার সিন্ডিকেটে নাজেহাল ব্যবসায়ীরা
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
শহরে হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে সাখাওয়াত
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে বহিষ্কৃত দুই নেতা ফিরছেন যুবদলে
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের ৭ সদস্যের তালিকা জমা
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
-
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, গ্রেপ্তার ২
-
বন্দরে ময়না ক্লিনিকে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
-
বন্দরে মাকসুদা হত্যা মামলার মাস্টার মাইন্ড সামাউল অধরা
আপনার মতামত লিখুন :