রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের ৭ সদস্যের তালিকা জমা


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 25, 2026 রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের ৭ সদস্যের তালিকা জমা
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আগামী ৩১ অক্টোবর ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে অ্যাডভোকেট নবী ও অ্যাডভোকেট টিপু প্যানেলের সাত সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের তালিকা জমা দেওয়া হয়েছে।

চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে ইউনিটের ইউলো ফিল্ড অফিসার মাহমুদা মুন্সীর কাছে তালিকাটি জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্যানল প্রধান ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এড: নবী হোসেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সরকার হূমায়ুন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লি: এর পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়নগঞ্জ হোসিয়ারী মালিক সমিতির পরিচালক ফতেহ মো: রেজা রিপন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়নগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড: জাকির।

এ সময় অ্যাডভোকেট নবী ও অ্যাডভোকেট টিপু প্যানেলের পক্ষ থেকে নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করা হয়েছে।