গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 2, 2026
পবিত্র ঈদুল আজহার আগমুহূর্তে নারায়ণগঞ্জে ভিন্নধর্মী এক মানবিক উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই অভ্যুত্থানে নিহত ২৪ শহীদের পরিবারের মাঝে কোরবানির পশু উপহার দিয়েছে দলটি।
বুধবার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শহীদ পরিবারগুলোর কাছে এসব পশু পৌঁছে দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।
ফতুল্লার ভূইগড় এবং রেললাইন গিয়ে তিনি শহীদ আদিল ও শহীদ রাব্বির পরিবারের হাতে কোরবানির পশু তুলে দেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন এমপি আল আমিন।
এ উদ্যোগকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর একটি প্রয়াস হিসেবে উল্লেখ করেন সংসদ সদস্য।
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমরা গত বছরের ন্যায় এবারও এই জেলায় শহীদ ২৪ জনের নামে পশু কোরবানির উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের ক্রয়কৃত পশুগুলো শহীদ পরিবারে পৌঁছে দিয়েছি। এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই কৃতজ্ঞতা থেকেই তাদের নামে পশু কোরবানির উদ্যোগ নিয়েছি আমরা।”
শহীদ পরিবারের সদস্যরা বলেন, প্রিয়জন হারানোর শোক কখনও মুছে যাওয়ার নয়। তবে এমন খোঁজখবর ও সম্মান তাদের মানসিকভাবে শক্তি জোগায়।
এসময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান প্রমুখ
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :