ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 24, 2026
নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনদুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল মিয়ার মাতৃভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী চার সদস্যের একটি ডাকাত দল আসে। তাদের মধ্যে একজন কালো বোরকা পরা ছিল। প্রথমে তারা বাবুল মিয়ার তিনতলা বাড়ির সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়, অপরটি বিস্ফোরিত হয়নি। এরপর দুইজন ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে এবং অপর দুইজন বাইরে অবস্থান নেয়। বিকট শব্দে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ভুক্তভোগী বাবুল মিয়ার মেয়ে পার্বতী জানান, তার বাবা ও স্বামী আমেরিকা প্রবাসী। তিনতলা বাড়ির নিচের দুইতলায় ভাড়াটিয়া থাকেন এবং তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। বিকেল ৪টার দিকে মুখোশধারী দুই ডাকাত বোমা ফাটিয়ে ঘরে ঢুকে তাকে ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :