জনগণের পাশে থেকে দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই : সাখাওয়াত


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 30, 2025 জনগণের পাশে থেকে দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই : সাখাওয়াত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজ যারা এখানে উপহার নিতে এসেছে এটা আপনাদের অধিকার। এটা কোন দয়া নয়। আজ যাদের সম্পদ আছে তারা সাধারণ মানুষকে দেবে৷ এটাই আল্লাহর আইন।

শনিবার (২৯ মার্চ) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আমােদর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলতেন জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সেই জনগণকে মূল্যায়ন করতে চাই। জনগণ আগামী দিনে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা এদেশের শাসক হতে চাই না৷ আমরা সেবক হতে চাই। আমরা জনগণের পাশে থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। জনগণকে শান্তি দিতে চাই।