প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন সাবেক কাউন্সিলর মতি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 24, 2026
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি।শনিবার (১ নভেম্বর) ৪ ঘণ্টার জন্য কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি। পরে বাদ জোহর সিদ্ধিরগঞ্জ আইলপাড়া মাদ্রাসা মাঠে জানাজা ও দাফন শেষে পুলিশি প্রহরায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী মামলায় কারাবন্দি মতিউর রহমান মতির স্ত্রী রোকেয়া রহমান (৪৮) শুক্রবার সকালে হার্ট অ্যাটাকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্ত্রীর মৃত্যুতে শেষবারের মতো মুখ দেখার সুযোগ দিতে মতির পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ৪ ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করেন।
প্যারোলে মুক্তি পেয়ে মতিউর রহমান পুলিশি প্রহরায় আইলপাড়া এলাকায় নিজ বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে বাদ জোহর স্থানীয় মাদ্রাসা মাঠে স্ত্রীর জানাজায় অংশ নেন এবং দাফনের পর ফের কারাগারে ফিরে যান।
রাজনীতি বিভাগের আরো খবর
-
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
-
সাবেক মেয়র আইভী ১০ মামলায় জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
-
অবশেষে শুরু হলো কদম রসুল সেতুর নির্মাণ কাজ
-
ঈদে পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচে পড়া ভীড়
-
ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
-
শিগগির বন্ধ পাটমিল চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
আপনার মতামত লিখুন :