জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করলো ডিসি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 7, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার প্রায় দুই দশক ধরে চলে আসা জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ফতুল্লার কাইয়ুম এলাকার একটি খাল পরিষ্কার কার্যক্রমের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের প্রায় ৯২ কিলোমিটার খাল রয়েছে। তার মধ্যে ১৭ কিলোমিটার অবৈধ দখলসহ নানা কারণে একেবারে ব্লক হয়ে গেছে। পানি প্রবাহ বন্ধ হয়েছে। এই ১৭ কিলোমিটাল খালের পানি প্রবাহ সচল রাখতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৯টি খালের ৫৬টি স্পটে প্রায় ১১ কিলোমিটার খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা আশা করছি, এক মাসের মধ্যেই এই ১১ কিলোমিটার খাল উদ্ধার করতে পারবো। সেইসঙ্গে সিটি করপোরেশনের পক্ষ থেকে বাকি ছয় কিলোমিটার কালিয়ানি খাল উচ্ছেদ করা হবে। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করবো।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :