নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে মালিকদের সংবাদ সম্মেলন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 7, 2025
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার বলেন, “পরিবহনের ক্ষেত্রে ৫১ সিটের ভাড়া নিয়ম অনুযায়ী ৬১.৩৬ পয়সা আমরা প্রাপ্য। কিন্তু গত ২০ আগস্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, নাগরিক কমিটি, যাত্রী অধিকার ফোরামের উপস্থিতিতে আমাদের প্রাপ্য ভাড়া কমিয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়, যা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি।”
এসময় তিনি দাবি করেন যে, সকাল ৭টা থেকে ৯টা এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত ফুল সিট নিয়ে গাড়িগুলো যাতায়াত করে। কিন্তু বাকি সময় গাড়িগুলো কখনো ৭-৮জন, কখনো অর্ধেক যাত্রী কখনো খালি যায়।
তিনি আরও বলেন, “২১ আগস্ট জেলা প্রশাসকের সম্মানের কথা চিন্তা করে আমরা ৫৫ টাকা ভাড়া নিই। এরপর ২২ আগস্ট জেলা প্রশাসক কোন পূর্ব নোটিশ ছাড়াই অনিবার্য কারণে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করেন। আমরা তার সম্মানার্থে তাৎক্ষণিক আবারও ৫০ টাকা ভাড়া চালু করি।”
রওশন আলী সরকার আশা প্রকাশ করেন, “গত বছর ৫ আগস্টের পর বাংলাদেশে কোথাও গণপরিবহনের ভাড়া কমানো হয়নি। আমাদের দাবি যৌক্তিক। তাই জেলা প্রশাসক পুনরায় সভার মাধ্যমে ন্যায্য ভাড়া নির্ধারণ করবেন বলে আমরা আশা করছি।”
সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান মোস্তফা শরীফ টিটু বলেন, পরিবহনের নানা যন্ত্রাংশের দাম ৬০-৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এভাবে প্রতি বছর ব্যয় বেড়ে যাচ্ছে। এতে করে প্রতি বছর অনেক টাকা লোকসানের মুখে পড়তে হচ্ছে। এরপরও জেলা প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে তার সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে তিনি সেই আদেশ স্থগিত করেছে। এই অবস্থায় আমরা সরকারী রেটে ভাড়া নির্ধারণ করার দাবি জানাচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজল মৃধা, সিটি বন্ধন পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজল মৃধা, সিটি বন্ধন পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :