শ্যালিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, দুই বছর পর স্বামী গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 1, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ হত্যার দুই বছর পর নিহতের স্বামী শহিদুল্লাহ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর তিনি স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ের এসআই মো. রিয়াজ উদ্দিন রনি।
এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, আসামি শহিদুল্লাহ গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রী সুমা আক্তারকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। তার শ্যালিকা সোহানা আক্তারের (২৮) সঙ্গে বিবাহবর্হিভূত প্রেমের সম্পর্কের জেরে তাদের সংসারে কলহ সৃষ্টি হয়। এর জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহিদুল্লাকে আদালতে প্রেরণ করা হলে তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ নভেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধিন কাঠেরপুল কুতুবআইল এলাকায় আনিসুর রহমান বাসুর টিনশেড বাড়িতে গৃহবধূ সুমি আক্তারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান স্বামী শহিদুল্লাহ। এ ঘটনায় নিহতের মা সাজেদা খাতুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২০২৪ সালের ১৪ আগস্ট মামলাটির তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :