ফতুল্লায় রনির উদ্যোগে সাড়ে ৩ কিলোমিটার খাল পরিষ্কার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 1, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে কাইলানি খালের সাড়ে ৩ কিলোমিটার পরিষ্কার করেছে জেলা যুবদল। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে খালটি পরিষ্কার করেন তারা।
দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির উদ্যোগে শুরু হয় খাল পরিষ্কার অভিযান।
জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই উদ্যোগ। কাইলানী খালটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে ছিল। ফলে বর্ষা মৌসুমে ফতুল্লার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়েছিল। আমরা জনগণের দুর্ভোগ লাঘবেই কাজ করছি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। বর্ষা এলেই নাটক করে খাল পরিষ্কারের অভিনয় করা হতো, কিন্তু বাস্তবে কোনো উদ্যোগ দেখা যায়নি। বিডি ক্লিনের সহায়তায় একটি ভেকুর মাধ্যমে কাইলানী খালের ময়লা অপসারণের কাজ এবং এই অভিযান চলমান থাকবে।’
এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদল, ফতুল্লা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

রাজনীতি বিভাগের আরো খবর
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
মডেল মাসুদের বক্তব্যের পাল্টা জবাব দিলেন এমপি আজাদ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :