মনোনয়ন প্রত্যাশীরা জড় হলেন বিএনপির গুলশান কার্যালয়ে
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 1, 2025
রাজধানীর গুলশান কার্যালয়ে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কয়েকজন নেতাকে। তারা প্রায় সকলেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনকে কেন্দ্র করে দলটির নেতাদের কেন্দ্রীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এ উপস্থিতি রাজনৈতিক অঙ্গণে আলোচনার জন্ম দিয়েছে।সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে যান নেতারা। জেলা ও মহানগর বিএনপির নেতাদের কয়েকজনের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গুলশান কার্যালয়ে দেখা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাবা আবুল কালামের পক্ষে যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ আরও কয়েকজনকে।
একটি ছবিতে পাশাপাশি দাঁড়ানো অবস্থায় আশা ও টিপুকে হাস্যোজ্জ্বল দেখা যায়। তাদের পাশেই ছিলেন সাখাওয়াত হোসেন ও রাজীবও। স্থানীয়ভাবে টিপু ও আশার মধ্যে দ্বন্দ্বের কথা সকলেই জানেন। গত বছর বন্দরে দলীয় কর্মীদের হামলায় আহত হন আবু আল ইউসুফ খান টিপু। ওই সময় হামলার ঘটনায় মামলায় টিপু মামলায় আবুল কাউসার আশাসহ তার ঘনিষ্ঠদের আসামি করেন। তখন থেকেই তাদের দ্বন্দ্বের বিষয়টি আরও প্রকাশ্যে আসে। তবে, গুলশান কার্যালয়ে তাদের হাস্যোজ্জ্বল ছবি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
যোগাযোগ করা হলে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, “মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কেন্দ্র জরিপ করেছে। সেই জরিপ থেকে কয়েকজনকে গুলশান কার্যালয়ে ডাকা হয়। দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সেখানে ছিলেন। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করতে বলেছেন।”
রাজনীতি বিভাগের আরো খবর
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :