নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ার অভিযোগে আটক ১
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 24, 2026
নারায়ণগঞ্জের শহীদ মিনারে বাউলদের কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
আটককৃত মো. সানি ইসলাম (২২) শহরের উত্তর চাষাঢ়া এলাকার বাকীর উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ও সাইদুল ইসলামের ছেলে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্ত-আশেকানদের উদ্যোগে মাজারে হামলা ও বাউলদের উপর হামলার প্রতিবাদে ওই সমাবেশের আয়েঅজন করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর থেকে শহরের চাষাঢ়া শহীদ মিনারে ব্যানার ও ফেস্টুন সাজানো হয়। তবে বিকেল সাড়ে ৩ টার দিকে এক যুবক হঠাৎ করে শহীদ মিনারে উঠে ব্যানার ছিড়ে ফেলে। এ সময় তাৎক্ষনিক পুলিশ তাকে আটক করে থানা হাজতে নিয়ে যায়। পরবর্তীতে শান্তিপূর্ণভাবে বাম দলের নেতৃবৃন্দরা তাদের কর্মসূচি পালন করেছে।
এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালাল প্রমুখ।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :