টিপুকে ‘চাঁদাবাজ’ বলা সেই আল আমিনকে শোকজ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 27, 2026
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলে স্ট্যাটাস দেওয়ায় ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধানকে শোকজ করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে শোকজ করা হয়।
চিঠিতে বলা হয়, দলের একটি ইউনিটের দায়িত্বে থেকে আল আমিন প্রধান গত কয়েক দিন ধরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে কাল্পনিক, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগ তুলে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে দল ও নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, যা সংগঠনবিরোধী কার্যক্রম।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কোনো অভিযোগ থাকলে তা দলীয় ফোরামে উপস্থাপন করার নিয়ম রয়েছে। ব্যক্তিস্বার্থে বা অন্যের প্ররোচনায় এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী।
এ বিষয়ে কেন এবং কী কারণে তিনি এমন কর্মকাণ্ডে জড়িয়েছেন, তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এর আগে গত ১০ এপ্রিল রাতে আল আমিন প্রধান ফেসবুকে দেওয়া এক পোস্টে আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে চাঁদাবাজি ও নেতাকর্মীদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ তোলেন।
ওই পোস্টে তিনি দাবি করেন, টিপুর নেতৃত্বে একটি চাঁদাবাজি চক্র গড়ে উঠেছে, যারা চাঁদা না দিলে মামলা দেওয়ার হুমকি দেয়। নিতাইগঞ্জের এক ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি আরও অভিযোগ করেন, থানায় গিয়ে পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এবং ভুক্তভোগীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আবু আল ইউসুফ খান টিপুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজনীতি বিভাগের আরো খবর
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :