হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 27, 2026
নারায়ণগঞ্জে হকার পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে করেছে হকাররা। চাষাড়া শহীদ মিনার থেকে সিটি কর্পোরেশনের নগর ভবন পর্যন্ত এ বিক্ষোভ-মিছিল করেন তারা।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন শহরের বিভিন্ন এলাকার হকাররা।
হকাররা বলেন, গত ১৩ এপ্রিল সিটি কর্পোরেশন পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই মহানগরের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে অভিযান চালায়।
এতে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েন হাজারো হকার। অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।
বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, আমরা উচ্ছেদের বিরুদ্ধে নই, তবে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে ফুটপাতে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করা এসব মানুষ এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ সময় তারা পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখা, নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা, উচ্ছেদকৃতদের তালিকা তৈরি করা, পুনর্বাসনের আগ পর্যন্ত বিকেল ৫টা থেকে ফুটপাতে বসার সুযোগ দেওয়া এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
পরে বিক্ষোভ মিছিল শেষে সিটি কর্পোরেশনের নগর ভবনে গিয়ে হকারদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বিক্ষোভকারীরা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন– হকার ঐক্য পরিষদের সমন্বয়ক আবদুল সালাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হর্কাস দলের সভাপতি কেএম মিজানুর রহমান রনি, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মো. সুমন, মো. সাইফুল ইসলাম পাটোয়ারী, মো. মনিরুজ্জামান, মাসুদ পাটোয়ারী শুক্কুর, মো. আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন হিরা, মো. রুবেল, মো. আনোয়ার হোসেন, মো. নজরুল ইসলাম, কোষাধক্ষ্য শ্রী হৃদয় চন্দ্র সাহা, মো. সুমন-২, রনি আহম্মেদ অপু, মো. সামিউল মিয়া, ইসমাইল হোসেন কাউসার, মো. হাকিম, মো. মনির হোসেন, মো. ওমর ফারুক, মো. জাকির, নাছির খলিফা প্রমুখ।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ব্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদান রাখায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন ব্যবসায়ী সোহাগ
-
তিন সংগঠনে নির্বাচিত মোহাম্মদ সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা
-
ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন হবে: এমপি আজাদ
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নারায়ণগঞ্জে ফুটবল স্টেডিয়াম চাইলেন শিল্পপতি রাকিব
-
আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ, সেক্রেটারী ইকবাল
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
পথশিশুদের প্রতি জুমায় খাবার বিতরণ করেন বিএনপির সদস্য সচিব টিপু
-
মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারীদের দুই লাখ টাকার অনুদান প্রদান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
-
ফতুল্লায় তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
-
গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
-
দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
-
বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :