রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 20, 2026
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, "কোনো নন-ইস্যুকে ইস্যু তৈরি করে রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের কোনো ক্ষতির কারণ না হয়।" সে বিষয়ে লক্ষ রাখার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের আয়োজনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা, ক্রীড়া সংগঠক ও বিসিবির পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
তিনি বলেন, "দেশের অর্থনীতি বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত ও দুর্নীতিগ্রস্ত হয়েছে। সে জায়গা থেকে একটি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দলমত নির্বিশেষে সবাই মিলে জনগণের প্রত্যাশা পূরণ করতে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন।"
জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেননি, ব্যবসায়ীদেরও মূল ধারায় নিয়ে এসেছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, "গার্মেন্টস খাতের ওপর দাঁড়িয়ে আজ দেশের অর্থনীতি পরিচালিত হচ্ছে এবং এর সঙ্গে হোসিয়ারি শিল্পও সংযুক্ত রয়েছে। সুতরাং এসব খাত শহীদ জিয়াউর রহমান ভেবে-চিন্তেই প্রতিষ্ঠিত করেছিলেন, যাতে আগামী বিশ্বে দেশের জন্য কোনো ভিত্তি রোপণ করা যায়। সেই ব্যবসার ভিত্তিও তিনি স্থাপন করেছিলেন। আর সেটি ছিল পলিসি ডেভেলপমেন্ট।"
তিনি বলেন, বর্তমান সরকারের কাছেও অনেক নতুন পলিসি আছে। সেগুলোর সুবিধা আপনারা পাবেন। কাজে লাগিয়ে আরও নতুন নতুন কলকারখানা গড়ে তুলার আহ্বান করেন প্রশাসক।
জেলা বিএনপির আহ্বায়ক বলেন, "সততার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছে বলেই জাতীয়তাবাদী দল বহুবার রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেয়েছে। এবং যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর কথা বলার অধিকার পেয়েছে। সুতরাং আমরা মানুষের প্রত্যাশা পূরণে সকল রাজনৈতিক দল মিলে এমন পরিবেশ গড়ে তুলি, যাতে রাজপথ ও সংসদ উভয়ই গঠনমূলক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।" এ বিষয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু। সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল প্রমুখ।
রাজনীতি বিভাগের আরো খবর
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :