কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন এমপি আজাদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 13, 2026
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মস‚চির আওতায় আড়াইহাজার উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনাম‚ল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, শাক-সবজির বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে আড়াইহাজার উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মস‚চির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের সহায়তা ও প্রণোদনা দিয়ে যাচ্ছে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করে অধিক উৎপাদনের আহ্বান জানান।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়া। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়া জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আড়াইহাজার উপজেলার মোট ২ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন ধানের উন্নত (উফশী) জাতের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এই কর্মস‚চির আওতায় প্রতিটি কৃষক ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনাম‚ল্যে পাবেন।
এছাড়া উপজেলার ৩০০ জন কৃষক ও ৬১টি প্রতিষ্ঠানের মাঝে মোট ২ হাজার ৭২০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং জৈব সার বিতরণ করা হবে। একই সাথে ১ হাজার ১০০ জন কৃষকের মাঝে ৭ ধরনের সবজি বীজ ও ৩০ কেজি করে সার এবং ৬০ জন কৃষকের মাঝে লেবুর চারা বিতরণ করা হবে। বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির ক্ষেত্রে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
রাজনীতি বিভাগের আরো খবর
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
মীম শরৎ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘জেবা রিয়েল এস্টেট’-এর আত্মপ্রকাশ
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :