নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025
বছরের শুরুতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বুধবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনই বই বিতরণ করা হয়। তবে প্রথমিকের শিক্ষার্থীরা বই পেলেও মাধ্যমিকের অনেক শিক্ষার্থী বই পায়নি।
এদিন নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগস্থ লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ করা হয়। ওই স্কুলের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গভর্নিং বডির সভাপতি দিদার খন্দকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। একইভাবে শহরের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খানম বলেন, মাধ্যমিকের বই না এলেও প্রাথমিকের চাহিদার অর্ধেকেরও বেশি বই ইতোমধ্যে পৌঁছেছে। এসব বই শিশু শিক্ষার্থীদের হাতে বিতরণও করা হয়েছে।
জাহানারা খানম জানান, প্রাথমিকে ৩ লাখ ১৪ হাজার বইয়ের চাহিদা ছিল। এর মধ্যে ২ লাখ ৩২ হাজার বই সরবরাহ করা হয়েছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়েছেন।
জেলা শিক্ষা অফিসার মো. ইউনুস ফারুকী বলেন, চলতি বছর নারায়ণগঞ্জে মাধ্যমিকের ৪৫ লাখ বইয়ের চাহিদা ছিল। যার মধ্যে মাত্র ১ লাখ ৮০ হাজার বই সরবরাহ করা হয়েছে। জেলায় আসা সবগুলো বই ষষ্ঠ শ্রেণির, তবে এ শ্রেণিরও সব বিষয়ের বই আসেনি। কেবল ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথমপত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি ও গণিত বই পেয়েছেন।
রাজনীতি বিভাগের আরো খবর
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :