শামীম ওসমান-সেলিম ওসমানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 25, 2025
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. আলিফ (১৮) নামে এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক এমপি সেলিম ওসমানসহ ৫৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয়ের আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভুক্তভোগীর বাবা মো. অহিদ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেন। পরে আদালতের নির্দেশে ২০ জানুয়ারি রাতে মামলাটি রুজু করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভুক্তভোগীর বাবা মো. অহিদ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেন। পরে আদালতের নির্দেশে ২০ জানুয়ারি রাতে মামলাটি রুজু করা হয়েছে বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ জুলাই বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলের ডাচ-বাংলা ব্যাংকের সামনে ভুক্তভোগীসহ ছাত্রজনতা আন্দোলন করে। সেসময় সাবেক এমপি শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমানের নির্দেশে মিছিলে সশস্ত্র হামলা হয়। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া এতে নেতৃত্ব দেন। হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ভুক্তভোগীর (আলিফ) বাম পায়ের হাঁটুতে গুলি লেগে গুরুতর আহত হন। এরপর ঘটনাস্থলে থাকা কয়েকজন আলিফকে ট্রাস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
রাজনীতি বিভাগের আরো খবর
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
মডেল মাসুদের বক্তব্যের পাল্টা জবাব দিলেন এমপি আজাদ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :