বক্তাবলীতে অভিযান চালিয়ে অবৈধ ২ ইটভাটা বন্ধ, ২ লাখ টাকা জরিমানা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 7, 2025
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মেসার্স জাফর ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মেসার্স নবীন ব্রিকসের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। অভিযানে ইটভাটার কাঁচা ইট ও কিলনে থাকা ইট ধ্বংস করতে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে পরিবেশদূষণ রোধে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আইন আদালত বিভাগের আরো খবর
-
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নারায়ণগঞ্জ বারে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে মানুষের ঢল
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
আপনার মতামত লিখুন :