অটোরিকশা চালক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 21, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আউয়াল (১৯)কে গ্রেফতার করেছে র্যাব-১। শনিবার (২০ সেপ্টেম্বর) নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. আব্দুল আউয়াল নেত্রকোনা জেলার উত্তর বিশিউড়া এলাকার মো. নওয়াব আলী ওরফে নব আলীর ছেলে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্মকর্তা জানান, ২০০৫ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের আদুরিয়ায় আসামিরা যোগসাজশে সিএনজি চালিত অটোরিক্সা চালক হাদী দাউকে নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর আসামিরা লাশ গুমের চেষ্টা করে। পরে তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে জনগণ আসামিদের পুলিশে সোপর্দ করে। উক্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে আদালত ৪জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও ২০১ ধারায় অপরাদের অভিযোগে আসামিদের ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। উক্ত রায়ের প্রেক্ষিতে যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-১ ছায়া-তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
এর ধারাবাহিকতায় র্যাব-১ এর দল অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল আউয়াল কে গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টায় নরসিংদী জেলার মাধবদী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আইন আদালত বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে মানুষের ঢল
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
জনপ্রিয়তার শীর্ষে রনি
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
আপনার মতামত লিখুন :