যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 7, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল লতিফকে গ্রেফতার করেছে র্যাব-১। মঙ্গলবার রাতে গাজীপুরের বোটবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লতিফ (৪৪) নেত্রকোনার উত্তর বিশিউড়া এলাকার সরোজ আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ নারায়ণগঞ্জ রূপগঞ্জে অটোচালক হাদী দাউদ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অন্য ধারায় তাদের তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন নেত্রকোনার উত্তর বিশিউড়ার সরোজ আলীর ছেলে লতিফ (৪৪), তার ভাই রতন (৪০), একই এলাকার নওয়াব আলীর ছেলে আবদুল আউয়াল (৩৯) ও বরিশালের বাবুগঞ্জের শহীদুল আলম (৫০)। রায় ঘোষণার সময় এদের মধ্যে শহীদুল আলম ছাড়া অন্যরা পলাতক ছিলেন।
অটোচালক হত্যার ঘটনার বর্ণনা দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সামছুল আরেফিন টুটুল বলেন, ২০০৫ সালে রূপগঞ্জের আদুরিয়ায় আসামিরা যোগসাজশে হাদী দাউকেকে নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা করেন। তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে আটক করে পুলিশে দেন। পরে মামলা হলে আদালত বিচারকার্যক্রম শেষে এই রায় দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল লতিফকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
আইন আদালত বিভাগের আরো খবর
-
ফতুল্লায় লেগুনাতে অ’গ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৯৭ জন আসামি
-
ফতুল্লায় ডাইংয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক
-
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ও ট্রাকে আ’গু’ন দিয়েছে দুর্বৃত্তরা
-
থানা থেকে তাঁতী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে চড় খেলেন এনসিপি নেতা, কনস্টেবল বরখাস্ত
-
বহিষ্কার হওয়া জুয়েল আরমান ভাঙচুর-লুটপাটের মামলার আসামি
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
অবশেষে লোকালয়ে দেখা সেই কুমির উদ্ধার
-
স’ন্ত্রা’সী হা’মলা ও হ’ত্যাকা’ণ্ডের পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার
-
গাড়িতে আগুন দিলে আ. লীগের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে : রনি
-
নারায়ণগঞ্জে চার ধাপে ইউনিয়ন নির্বাচন শুরু ২১ জানুয়ারি
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
ককটেল বিস্ফোরণের অভিযোগে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
-
ফতুল্লায় গভীর রাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আ’গু’ন
-
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আল্টিমেটাম
-
সিদ্ধিরগঞ্জে প্রতারক সাইফুল গ্রেফতার
-
ডিবির অভিযানে জেলা কৃষক লীগ নেতা গ্রেফতার
-
কবুতর চুরির অভিযোগে গণ‘পি‘টু‘নিতে যুবকের মৃত্যু
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
আপনার মতামত লিখুন :