বন্দরে সেতুতে পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 8, 2025
বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুতে পাট বোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে টোল প্লাজার ইজারাদার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় বন্দর উপজেলা ফরাজিকান্দায় নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রাক চালক আব্দুল মজিদ জানান, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঢাকা মেট্রো ট ১৪-৬২৯২ নাম্বার একটি ট্রাক নিয়ে কিশোরগঞ্জ থেকে পাট নিয়ে ফতুল্লার কাশিপুর ইয়াছিন জুট মিলে যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টায় ট্রাকটি বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে পৌঁছালে, অসাবধানতাবশত সিসি ক্যামেরাটি ভেঙে যায়। এরপর উত্তেজিত টোলপ্লাজার কর্মচারিরা তার সঙ্গে মারমুখী আচরণ করে এবং গাড়ির চাবি ও কাগজপত্র জোরপূর্বক নিয়ে নেয়। পরে তারা ১ লাখ ৭৪ হাজার টাকা ক্ষতিপূরণের দাবি করে এবং দুই দিন ধরে ট্রাকটি আটক রাখে। ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় শুক্রবার দুপুরে টোলপ্লাজার কর্মচারীরা পাট বোঝাই ট্রাকে আগুন দিয়ে দেয়। এতে সব মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় পাট মালিক সুজিত সাহা জানান, "অগ্নিকাণ্ডে পাট পুড়ে গিয়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে টোলপ্লাজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :