আড়াইহাজারে সেচ মেশিনে পেচিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 9, 2025
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেচ মেশিনে পেচিয়ে হোসাইন পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হোসাইন (৫) স্থানীয় রাজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফার ছেলে কামাল ইরি-বোরো ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য সেচ মেশিন চালু রেখে জমিতে যান। এই ফাঁকে সকলের অজান্তে শিশু হোসাইন সেচ মোটরের কাছে চলে যায় এবং দুর্ঘটনাবশত চলন্ত মোটরে জড়িয়ে পড়ে।
এলাকাবাসী শিশুটিকে মোটর ও পাম্পের সাথে ঘুরতে দেখে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে।খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :