স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যায় আকতার- সুমন আসামি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 27, 2025
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন হত্যার ঘটনায় আলোচিত আকতার ও সুমনসহ ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়।
শনিবার রাতে নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- আকতার, সুমন, রতন ওরফে রাখাল রতন, শাওন হাসান, রাকিব প্রধান, রাব্বিল, নয়ন ওরফে কিলার রতন, শাহ আলম, সোলেয়মান, জয়নাল, রাসেল, গোলাম রাব্বি হৃদয়, আরব আলী সর্দার এবং অজ্ঞাতনামা ৮-১০ জন।
নিহতের স্ত্রী জানান, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর রেললাইন বটতলা এলাকায় তার স্বামী মামুনের নেতৃত্বে সন্ত্রাস, মাদক এবং নৈরাজ্যের বিরুদ্ধে একটি মিছিল বের হয়। ওই মিছিলে যুবলীগ ক্যাডার আকতার, সুমন ও তাদের সহযোগী সন্ত্রাসীরা গুলি চালায়। যদিও সে সময় মামুন বেঁচে যান, এরপর থেকেই আকতার ও সুমন তার স্বামীকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে।
এর আগে, গত শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে পূর্ব লালপুর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। আসামিদের পরিকল্পনার ধারাবাহিকতায় আকতারসহ অপর আসামিরা মামুনকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের স্ত্রী মামলাটি দায়ের করেছেন এবং তদন্ত চলছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :