ফতুল্লায় বিদেশি অস্ত্র সহ দুই ভাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 12, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই রাউন্ড গুলি ও পিস্তলসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) বিকেলে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ পুরান সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আদর্শনগরের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাশেদ আহম্মেদ হৃদয় এবং রহিম আহম্মেদ সাগর।
স্থানীয়রা জানান, কুতুবপুরের লিখন বাহিনীর সাথে নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে সাগর-হৃদয় গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরে সোমবার বিকেলে হৃদয় ও সাগর দলবল নিয়ে অস্ত্রসহ লিখন বাহিনীর উপর হামলা করতে আসে। তবে, লিখন বাহিনী তাদেরকে অস্ত্রসহ আটক করে ও গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী বলেন, সাগর ও হৃদয়ের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিল। এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ৬২ এম এম বোরের বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তারা দুজন বালু ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসা করতো। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার করতে বিশাল বাহিনী গড়ে তুলেছিল তারা।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :