জিমখানা খেলার মাঠ ‘‘শহীদ সিপাহী আলী আকবর’’ নামকরণের দাবি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 30, 2025
নারায়ণগঞ্জ শহরের জিমখানা খেলার মাঠটি ‘‘শহীদ সিপাহী আলী আকবর’’ নামকরণের দাবি জানিয়ে আসছেন তার হাজী এ কে এম ফজলুল হক। দীর্ঘ প্রায় ৮ বছর ধরে তিনি বিভিন্ন দপ্তরে দপ্তরে এই দাবি জানিয়েছেন।
হাজী এ কে এম ফজলুল হক শহীদ সিপাহী আলী আকবরের ভাতিজা। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁদমারী এলাকায় বসবাস করেন।
জিমখানা খেলার মাঠটি ‘‘শহীদ সিপাহী আলী আকবর’’ নামকরণের দাবি জানিয়ে তিনি বলেন, আমার চাচা শহীদ সিপাহী আলী আকবর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিয়ে ভারতে গিয়ে ১১ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এস. ফোর্স এ প্রশিক্ষণ নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাপিয়ে পড়ে। যুদ্ধচলকালীন সময়ে ১৩ ডিসেম্বর নরসিংদী জেলার আলীজান জুট মিল সংলগ্ন এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। ওই এলাকার মসজিদের পার্শ্বে তাকে সহযোদ্ধারা সমাহিত করেন। নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শহীদ সিপাহী আলী আকবর এর নাম রয়েছে। তার এই অবদান চিরস্মরণীয় করে রাখার জন্য এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করার জন্য শহরের জিমখানা খেলার মাঠটি “শহীদ সিপাহী আলী আকবর ষ্টেডিয়াম” নামে নামকরণের দাবি জানিয়ে আসছি।
তিনি আরও বলেন, বিগত ২০১৭ সালে এই দাবি জানিয়ে তৎকালনী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করেছি। ওই সময়ের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে লিখিত আবেদন করলে তিনি বিষয়টি বিবেচনা করার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পাঠান। এরপর মেয়র আইভীর সাথে একাধিকবার সাক্ষাৎ করেও কোন ফল পাওয়া যায়নি। সর্বশেষ গত ৫ আগস্টের পরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করা হলে ফের সিটি করপোরেশনে যাই। সেখানে ফের লিখিতভাবে জানানো হয়েছে। তবুও এখন পর্যন্ত কোন উদ্যোগ দৃশ্যমান হচ্ছেনা। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :