সোনারগাঁয়ে গাড়ি থেকে তুলে নিয়ে নারীকে গণধর্ষণ, যুবক গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 30, 2025
সোনারগাঁয়ে এক নারীকে(৪০) গাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় মো. অয়ন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১১ মার্চ) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. অয়ন (২২) সোনারগাঁ উপজেলার পিরোজপুরের মো. হালিম মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই নারী মুন্সিগঞ্জের গজারিয়া থানার বাসিন্দা এবং পেশায় বাবুর্চির সহকারী।
বুধবার (১২ মার্চ) র্যাব ১১-এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্মকর্তা মো. ইশতিয়াক হোসাইন বলেন, গত ২৫ ফেব্রুয়ারি অসুস্থ বোনকে দেখতে ওই ভুক্তভোগী নারী তার দেবরকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার একটি হাসপাতালে যান। তারা বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের চিলারবাগ গ্রামের রাস্তার ফাঁকা জায়গায় পৌঁছালে সজীব, হাসান, অয়নসহ কমপক্ষে আটজন তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার পথ অবরোধ করে। এরপর তারা ওই নারী ও তার দেবরকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে আনে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটের দিকে সোনারগাঁয়ের দৈলেরবাগ বড়বাড়ী গ্রামের মৃত লাল মিয়ার পরিত্যক্ত টিনসেড ঘরের ভেতরে আটকে রেখে ওই নারীর দেবরকে বেধড়ক মারধর করে এবং সাথে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা ওই নারীর তিন আনা ওজনের স্বর্ণের কানের দুলও নিয়ে নেয় ৷ এরপর অভিযুক্ত সজীব, হাসান, অয়নসহ আটজন মিলে ওই নারীকে গণধর্ষণ করে। পরে ভুক্তভোগী ওই নারী ও তার দেবরকে পরিত্যক্ত ঘর থেকে বের করে দেয়৷
র্যাব জানায়, গণধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে আসামিদের গ্রেফতারের লক্ষে র্যাব-১১ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর ভিত্তিতে এজাহারনামীয় আসামি মো. অয়নকে গত ১১ মার্চ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করে র্যাব। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :