জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 27, 2026
নারায়ণগঞ্জ জেলা জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে সভাপতি ও হাজী মো: জামান মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
শনিবার রাতে শহরের নিতাইগঞ্জ আবেদীয়া বাহাদূর শাহীয়া খানকা শরীফ প্রাঙ্গনে আওলাদে রাসুল (দ:), সৈয়দ বাহাদূর শাহ মোজাদ্দেদী, ইমামে রাব্বানী দরবার শরীফ এর পীর সাহেব আগামী বছরের জন্য এই কমিটি ঘোষনা করেন।
কমিটিতে প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবুল কালাম এমপি, সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ,
সহ সভাপতি হাজী মো: নুরুল ইসলাম, আলহাজ্ব মো: আলী আকবর, মো: মোক্তার হোসেন, মো: আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সোবহান এপোলো, সহ সাধারণ সম্পাদক মো: ইকবাল আলী, মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মো: সাদ্দাম হোসেন কাওছার, সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান গেলমান, গোলাম মাওলা সোহেল, আব্দুল মালেক, অর্থ সম্পাদক মো: তরিকুল হাসান লিংকন, প্রকাশনা সম্পাদক হেদায়েত উল্লাহ জুম্মান,
প্রচার সম্পাদক মাওলানা তামিম বিল্লাহ আল কাদেরী, দপ্তর সম্পাদক মো. মিলন হোসেন সহ ৭২ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি।
আওলাদে রাসূল (দ:), পীরে কামেল সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী বলেন, আমি প্রথমে আল্লাহ তা’য়ালার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে, প্রতি বৎসরের ন্যায় এবারও আমাদের পেয়ারা নবী ছরকারে দোআলম হযরত মোহাম্মদ আহমদ মোজতবা (সাঃ) এর শুভাগমনের দিবসটি উদযাপন করার জন্য আমাদের এখানে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এই দিবসটি উদযাপন করার জন্য সমগ্র বিশ্বব্যাপী ধর্মপ্রাণ, ধর্মভীরু নবী প্রেমী মুসলমানগণ ধর্মীয় রীতি-নীতিতে ওয়াজ-নছীয়ত ও শোভা যাত্রার মাধ্যমে নবীজির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন।
আমি অত্যন্ত আনন্দিত যে, এই দিবসটির গুরুত্ব বিবেচনা করে নারায়ণগঞ্জ জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) কমিটি ২০২৬ ঘোষণা করতে পেরেছি। আমি আশা প্রকাশ করছি যে, নবগঠিত এই কমিটি অত্যন্ত শান শৌকত এর মাধ্যমে নারায়নগঞ্জের জমিনে জশনে জুলুছ এর মাধ্যমে দয়াল নবীর আগমনের দিন উদযাপন করবে।
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপনে এই নতুন কমিটি সুশৃঙ্খল একটি অনুষ্ঠান সবার মাঝে উপহার দিবে এই প্রত্যাশা তাদের। কমিটির উন্নয়নে সকল সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ করেন।
ধর্ম বিভাগের আরো খবর
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :