কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ওমরাহ যাচ্ছেন বন্দরের মারকাযুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী তানভির
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 17, 2026
পবিত্র কুরআন প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার মধ্যে প্রথম হয়েছেন বন্দরের মারকাযুল উলূম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. তানভির আহমেদ আফফান। এ জন্য পুরস্কার হিসেবে তাকে ওমরাহ হজ পালনের টিকিট প্রদান সহ সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় মারকাযুল উলূম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই শিক্ষার্থীকে ওমরাহ হজের টিকিট দেওয়া হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া অত্র মাদ্রাসার সহযোগি প্রতিষ্ঠান নূরে মদিনা মহিলা মাদ্রাসার সাত জন শিক্ষার্থী বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন সহ মেধা তালিকায় সিরিয়ালী ৭১তম, ৭৫তম, ৮২তম, ৯২তম, ১০২তম, ১০৭তম ও ১০৯তম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। মেধা তালিকা অর্জন করা শিক্ষার্থীরা হলেন- মোসাঃ হাজেরা আক্তার, মাহিনুর আক্তার, জেরিন মাহমুদ, ইসরাত জাহান জান্নাত, ফাতেমা মাইদা, আয়েশা আক্তার ও সানজিদা আক্তার। তারা ইবতেদাইয়্যাহ, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া উলইয়া ও ফজিলত শ্রেণিতে পড়াশোনা করে কৃতিত্ব অর্জন করেছেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিযোগিতায় প্রথম হয়েছে মারকাযুল উলূম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. তানভির আহমেদ আফফান। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় তাকে পুরষ্কার হিসেবে ওমরাহ হজের টিকিট প্রদান করা হয়। আগামী শনিবার সে ওমরাহ এর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা দিবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
তিনি আরও বলেন, এছাড়া আমাদের নূরে মদিনা মহিলা মাদ্রাসার সাত জন শিক্ষার্থী বেফাক বোর্ডের পরীক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ও মেধা তালিকায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এসব শিক্ষার্থীকে মাদ্রাসার পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়। এদের সকলের জন্য অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও শুভ কামনা করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূরুল আলম জ্যোতি, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মো. রমজান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নূর মোহাম্মদ, হাজী মো. শাহিন, হাজী নাছির উদ্দিন মিয়া, কন্ট্রাকটার ও বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল বারেক সহ অনুষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আ: রব মিয়া।
এছাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন প্রধান বক্তা মুফতি রিয়াজুল হক মজুমদার, বিশেষ বক্তা মাওলানা মুফতি জুনায়েদ আহমদ ফয়েজি, মাওলানা মুফতি মোস্তাকিম বিল্লাহ ফারুকি, মুফতি হাসনাইন। অনুষ্ঠানের আয়োজনে অত্র মাদ্রাসার এন্তেজামিয়া কমিটি।
প্রধান খবর বিভাগের আরো খবর
-
রোটারী ক্লাব অফ রিভার সিটির উদ্যোগে বস্ত্র বিতরণে দিদার খন্দকার
-
লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার
-
শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা
-
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ওমরাহ যাচ্ছেন বন্দরের মারকাযুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী তানভির
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
পদ্মা সেতুর নিচ থেকে মাটি কাটছে কারা?
-
দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার
-
শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
২৪০টি পূজামণ্ডপে জেলা পরিষদের ২৪ লাখ টাকা অনুদান প্রদান
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
আপনার মতামত লিখুন :