আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 27, 2026
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুর দরবার শরীফে প্রখ্যাত আউলিয়া হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে দারুল ইশক্ হুসাইনিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগ তাঁর তিন পুত্রসহ অংশ নেন। এ সময় আমানুল্লাহ মস্তান সাহেবের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জের আশেকান-জাকেরানদের পক্ষ থেকেও অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে হোসাইন মোহাম্মদ কোরবান মস্তানসহ আরও অনেকে অংশ নেন।
অনুষ্ঠানে আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, “আল্লাহর ওলির দরবারে বেয়াদবি করা যাবে না। এখানে আদব ও ভক্তির সঙ্গে জিয়ারত করতে হবে।”
তিনি বলেন, “জিয়ারতকারী সবাইকে আল্লাহ পাক দয়া ও রহমতের নজরে রাখুন। হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.)-এর উসিলায় আল্লাহ পাক যেন সবার মনের আশা পূরণ করেন—এটাই আমাদের দোয়া।”
মোহাম্মদ সোহাগ আরও বলেন, “ওরসের শুরু থেকে শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত আশেকান-জাকেরানরা যেন সহিসালামতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য আমরা দোয়া করছি। এ পবিত্র আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।”
১০ আগস্ট থেকে শুরু হওয়া খরমপুর দরবার শরীফের ওরস আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। আগামী ১৪ আগস্ট আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ধর্ম বিভাগের আরো খবর
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :