কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 16, 2026 কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি
স্টাফ রিপোর্টার: আহলে বায়াতে রাসুল (সাঃ) ও শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের উদ্যোগে নারায়ণগঞ্জে দশ দিন ব্যাপী বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। বুধবার (১৭ জুন) পহেলা মহররম সকালে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার ফুল কুটিরের সামনে ও বিভিন্ন স্পট থেকে বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। ১০ মহররম পর্যন্ত টানা দশ দিন কর্মসূচি পালন করা হবে।

আয়োজকরা জানান, ইমাম হুসাইন (আঃ), তাঁর পরিবার ও কারবালার ৭২ জন শহীদের মহান আত্মত্যাগ স্মরণে প্রতি বছরের মতো এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান এবং  দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক দোয়া কামনা করেন।

জানা গেছে, প্রথম মহররম থেকে দশ মহররম পর্যন্ত টানা দশ দিন পর্যন্ত তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। প্রতিদিন এক হাজার জনের মাঝে পানি বিতরণ করা হবে। দশ দিনে মোট দশ হাজার জন তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দেওয়া হবে। 

প্রসঙ্গত, প্রতি বছর শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফে নানা আয়োজন করা হয়। শোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ, বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।