ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘মেট্রোরেলের আদলে’ ৮ জোড়া ট্রেন চালু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 10, 2025
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ৮ জোড়া অত্যাধুনিক কমিউটার ট্রেন চালু করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়া স্টেশন থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নতুন ট্রেন চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই রুটে মেট্রোরেলের আদলে নতুন করে আরও ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনগুলোতে ১১টি বগি রয়েছে। ট্রেনে বসে ৫৯২ জন যাত্রী সহ এর পাশাপাশি এক হাজার ১৭৬ জন যাত্রী যাতায়াত করতে পারবে। ট্রেনের যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে ভেতর দিয়ে যাতায়াত করতে পারবেন।
তিনি আরও বলেন, এই ট্রেনটি নতুন মেট্রোরেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই। তাছাড়া নতুন ট্রেনের ফলে যাত্রীদের ভোগান্তি লাঘবে বেশ কাজে আসবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নীরব রায়হান সহ প্রমুখ।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিগত সময়ে ৮ জোড়া ট্রেন চলাচল করতো। এবার সেই রুটে নতুন করে আরও ৮ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রী ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
চাষাঢ়া রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রী আব্দুল কালাম বলেন, ‘ট্রেনের সংখ্যা বাড়লে যাত্রীদের জন্য সুবিধে হবে। এতে করে ট্রেনের জন্য যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাসাঠাসি করে ট্রেনে যাতায়াত করার ভোগান্তিতে পড়তে হবে না। ফলে যাত্রীরা আরও বেশি ট্রেন মুখি হবে।
যাত্রী রনি খন্দকার বলেন, ‘আমি নিয়মিত ট্রেনে চলাচল করি। তবে ট্রেনের সিডিউন মিলাতে বেশ কষ্ট হয়। তবুও যানজট ও ভাড়ার কথা চিন্তা করে ট্রেন রুটকে বেছে নিয়েছি। এখন নতুন করে ট্রেনের সংখ্যা বাড়ার ফলে সেই ভোগান্তি অনেকটা কমে আসবে। এতে করে আমাদের বেশ সুবিধা হয়েছে।
উল্লেখ্য, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে যোগদানের পরপরই রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের সাথে কথা বলে রেল সংকটের বিষয়ে জানতে পারেন। এরপর তিনি মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচলের ঘোষণা দেন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :