আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা, আটক ২
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 6, 2025
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে কবির হোসেন (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কবির উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কবির হোসেন প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী মাজেদা ও ছেলে সজীবের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার সকালে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হলে একপর্যায়ে সজীব ও তার মা লাঠি দিয়ে পিটিয়ে কবিরকে হত্যা করেন। পরে মরদেহ বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে বিশনন্দীর চালকচর এলাকায় ফেলে দেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তার প্রথম স্ত্রী মাজেদা ও পুত্রবধূ তানহাকে আটক করা হয়েছে।

নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :