রূপগঞ্জে কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে ছিনতাই করা মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 10, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে চালক ও হেলপারকে জিম্মি করে ছিনতাই হওয়া ট্রাকসহ মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (৬ মে) রাতে রূপগঞ্জের বরাবো ও বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
এর আগে সোমবার বিকালে রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতুর উপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা, রূপগঞ্জের আটিপাড়া এলাকার করম আলীর ছেলে মকবুল হোসেন, রূপসী এলাকার আফসারউদ্দিনের ছেলে বাতেন দেওয়ান ও বরিশালের হিজলা ধানাধীন ধুল খোলা এলাকার শহিদ জমাদ্দারের ছেলে আনোয়ার হোসেন।
এর আগে সোমবার বিকালে রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতুর উপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা, রূপগঞ্জের আটিপাড়া এলাকার করম আলীর ছেলে মকবুল হোসেন, রূপসী এলাকার আফসারউদ্দিনের ছেলে বাতেন দেওয়ান ও বরিশালের হিজলা ধানাধীন ধুল খোলা এলাকার শহিদ জমাদ্দারের ছেলে আনোয়ার হোসেন।
রূপগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, গত সোমবার বিকাল রূপগঞ্জের রূপসীস্থ্য শবনম অয়েল মিল কারখানা থেকে ৭৫ ড্রাম ভর্তি প্রায় ১৪ হাজার লিটার পাম অয়েল নিয়ে একটি ট্রাক হবিগঞ্জের চৌধুরী বাজারে 'মেসার্স রাধা বিনোদ মোদক' নামক প্রতিষ্ঠানে যাবার উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রাকটি ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা উড়াল উপরে পৌছেলে একটি সাদা প্রাইভেট ট্রাকটির গতিরোধ করে। এসময় প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে ট্রাকে থাকার মালামালের কাগজপত্র দেখানো কথা বলে।
একপর্যায়ে ট্রাক চালক মন্নান ও ও হেলপার স্বপনকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা তেলবোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে ট্রাক চালক মন্নান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে মঙ্গলবার রাতে রূপগঞ্জে বরাবো ও নারায়ণগঞ্জে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৭৫ ড্রাম তেলের মধ্যে ৬০ ড্রাম তেলসহ ট্রাকটি উদ্ধার করে। এসময় এ ঘটনায় জড়িত মকবুল হোসেন, বাতেন দেওয়ান ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও ছিনতাই হওযা বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে এসআই আরো জানান।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :