সমন্বয়ক রাফির ওপর প্রকাশ্যে হামলার চেষ্টা ও দ্বন্দ্ব
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 12, 2025
চট্টগ্রাম প্রেস ক্লাবে খান তালাত মাহমুদ রাফির ওপর হামলার চেষ্টা করেছে অপরপক্ষের অনুসারীরা। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের একজন রাফির ওপর চড়াও হন। পরবর্তীতে উপস্থিত শিক্ষার্থীরা তাকে সরিয়ে দেয়। তবে শিক্ষার্থীদের একটি পক্ষ রাফিকে চাঁদাবাজ উল্লেখ করে স্লোগান দিতে থাকে।
শনিবার বিকেলে নগরের ষোলশহরে ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’র দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি পালন করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ। কর্মসূচি পালন শেষ করে তারা নগরের ওয়াসা এলাকায় একটি অফিসে মিটিংয়ে বসেন। এ সময় তাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা।
ঘটনার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়ায় রাসেল আহমেদ জানিয়েছে, ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা এ হামলা চালিয়েছে। কিন্তু পরবর্তীতে এদিন রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ অনুসারীদের দিয়ে তালাত রাফি এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত উল্লেখ করে জড়িতদের শাস্তি দাবি জানানো হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত হয় সমন্বয়ক রাফি। তাকে দেখে রাসেলের অনুসারীরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের মধ্যে একজন রাফির ওপর হামলার চেষ্টা করে। উপস্থিত শিক্ষার্থীরা তাকে নির্বৃত্ত করলেও রাফিকে নিয়ে স্লোগান দেয় কয়েকজন শিক্ষার্থী। এতে রাফিকে হামলার ইন্ধনদাতা উল্লেখ করে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা।
চট্টগ্রাম নগর দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত খবর নিচ্ছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নগর পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনার জানান, ওয়াসা মোড়ে মূলত ছাত্রলীগের কেউ হামলা করেনি। শিক্ষার্থীদের দুটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
এর আগে, শনিবার বিকেলে নগরের ষোলশহরে ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’র দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি পালন করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে আমাদের পক্ষ থেকে সরকারকে একটা আল্টিমেটাম দেওয়া হয়েছে। আমরা আশা করি, ১৫ জানুয়ারির মধ্যেই সরকার এটা ঘোষণা করবে। কিন্তু এ ঘোষণাপত্র যাতে না হয়, সেজন্য বিভিন্ন জায়গা থেকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।
জাতীয় বিভাগের আরো খবর
-
ব্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদান রাখায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন ব্যবসায়ী সোহাগ
-
তিন সংগঠনে নির্বাচিত মোহাম্মদ সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা
-
ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন হবে: এমপি আজাদ
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নারায়ণগঞ্জে ফুটবল স্টেডিয়াম চাইলেন শিল্পপতি রাকিব
-
আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ, সেক্রেটারী ইকবাল
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
পথশিশুদের প্রতি জুমায় খাবার বিতরণ করেন বিএনপির সদস্য সচিব টিপু
-
মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারীদের দুই লাখ টাকার অনুদান প্রদান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
-
ফতুল্লায় তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
-
গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
-
দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
-
বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :