সিদ্ধিরগঞ্জে স্কুল শিক্ষক লাঞ্ছনার ভিডিও ভাইরাল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 22, 2025
সিদ্ধিরগঞ্জে পূর্ব বিরোধের জেরে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক আমিনুল হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আমিনুল হাসান থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ওই যুবক মাসুম (৩৫) গোদনাইল বার্মাশীল এলাকার বাসিন্দা।
শিক্ষক লাঞ্ছনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ নিয়ে মাসুমের সঙ্গে শিক্ষক আমিনুলের পূর্ব থেকেই বিরোধ ছিল। যদিও এ বছর আমিনুল হাসানকে এ সংক্রান্ত কোনো দায়িত্বে রাখা হয়নি।
শিক্ষক আমিনুল জানান, “স্কুলে প্রকাশ্যে আমাকে গালিগালাজ করেছে মাসুম। সরকারি কাজে বাধা দিয়ে অপমান করেছে। এর বিচার চাই।”
অন্যদিকে, মাসুমের দাবি, তার স্ত্রীর ভোটার নিবন্ধনে শিক্ষক আমিনুলের করা ভুলের কারণে তারা এক বছর ভোগান্তিতে ছিলেন। ঘটনাস্থলে মাসুম তার অভিযোগ প্রকাশ করলে বাকবিতণ্ডা শুরু হয়। মাসুম অভিযোগ করেন, “আমিনুল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্ত্রীর ভোটার নিবন্ধনে ভুল করেছেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “পূর্বের ভুলের কারণেই এই বিরোধের সূত্রপাত। দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। আমরা দুই পক্ষকে ডেকে সমঝোতা করার চেষ্টা করছি।”
সিদ্ধিরগঞ্জ থানার এসআই হাসান জানান, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”

নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :