সোনারগাঁয়ে উল্টোপথে চলা অটোরিকশা-বাসের সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 30, 2025
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে সহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), ছেলে আরিয়ান আহম্মেদ রাফি (৫) ও রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩)। আটককৃত- মো. ওমর ফারুক ওই বাস চালকের সহকারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ঢাকাগামী লেনে দ্রুতগতিতে হিমালয় পরিবহনের একটি বাস আসছিল। একই সময় উল্টো পথে চিটাগাংরোড থেকে ব্যাটারিচালিত অটোরিকশা যাচ্ছিল। এসময় মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সহ অটোরিকশায় থাকা মা- ছেলের মৃত্যু হয়। পরে উত্তপ্ত জনতা বাস ও বাস চালকের সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। বাস সহ বাস চালকের সহকারী ওমর ফারুককে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্ক্রীয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, অটোরিকশাটি উল্টো পথে আসছিল। এ সময় বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মা ও ছেলে সহ তিনজন নিহত হয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :