চাষাঢ়ায় গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 27, 2025
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার সড়ক অবরোধ করে ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শত শত গার্মেন্ট শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের চাষাঢ়া গোলচত্তর এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অবরোধ চলে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কিছুদিন পূর্বে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে কারণে আমাদের শ্রমিকদের নামে মামলা হয়েছে। শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে। সন্ত্রাসীদের দিয়ে আমাদের হয়রানি করেছে। এখন শ্রমিকদের বেতন না দিয়ে গার্মেন্ট বন্ধ করে দিয়েছে।
শ্রমিকদের দাবি, কারখানা খুলে দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করে পুলিশ হয়রানি বন্ধ করতে হবে, সন্ত্রাসী দ্বারা ভয় ভীতি দেখানো বন্ধ করতে হবে
নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি এম এ শাহীন বলেন, ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের প্রায় দুই শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনও দেয়নি। শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলেই তাদের চাকরিচ্যুত করা হয়। ২৭ জন শ্রমিকের নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছে। আজ হঠাৎ গার্মেন্টস বন্ধ করে দিয়েছে। যার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ইউরোটেক্স গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় মালিকপক্ষ ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :