গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশু সহ দগ্ধ ৮
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 12, 2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- ওই এলাকার বাসিন্দা সাব্বির (১৬), মো. হান্নান (৪০), মো. সোহাগ (২৩), দেড় বছরের শিশু সুমাইয়া, রূপালি বেগম (২০), সামিয়া আক্তার (৯), জান্নাত (৩) ও নুরজাহান লাকি বেগম (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। এখনো কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, একটি টিনশেড বাড়ির পাশাপাশি দুটি রুমে দুই পরিবারের আটজন ঘুমিয়েছিল। সেখানে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে , ওই বাড়ির নিচে থাকা গ্যাসের লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ ৮ জনের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। হান্নানের শরীরের ৪৫ শতাংশ, শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ, সোহাগ ৪০ শতাংশ, রূপালি বেগম ৩৪ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, নুরজাহান লাকির ২২ শতাংশ, সামিয়ার ৭ শতাংশ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :