সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 12, 2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৪ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকার এসিআই গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিম মিয়ার ছেলে। তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
বুধবার (৫ মার্চ) দুপুরে র্যাব -১১ এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৪ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে র্যাব-১১ এর পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাসের নেতৃত্বে একটি টহল দল সিদ্ধিরগঞ্জ থানাধীন পানিরকল এসিআই গেইটের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করেন। এ সময় রাত ৮ টার দিকে সন্দহভাজন এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতকে তল্লাশী করে খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মেহেদী হাসান অবৈধ ভাবে বিদেশি রিভলবারটি সংগ্রহ ও অসৎ উদ্দেশ্যে বহন করার কথা তাদের জানিয়েছে। এছাড়া তার কাছে রিভলবার রাখার কোন বৈধ কাগজপত্র নাই। পরে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় আটককৃত ওই যুবকের বিরুদ্ধে র্যাব-১১ এর পুলিশ পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :