রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 30, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) ভোরে উপজেলার কায়েতপাড়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেলিম রেজা রূপগঞ্জের চনপাড়া এলাকার আব্দুল হালিম সাউদের ছেলে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা, জোরপূর্বক জমি দখল, বালু ভরাটসহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্ম করে আসছিল সেলিম রেজা। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ২০১৮ সালে একটি হত্যা, ২০১৯ সালে ধর্ষণ, চাঁদাবাজি ও দূর্নীতি দমন কমিশনে একটি, ২০২১ সালে মাদক এবং ২০২৪ সালে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে সেলিম রেজা এলাকা ছাড়া ছিল।
এদিকে, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘অপারেশন ডেভিলহান্ট অভিযানে সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সেলিম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
আ.লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে সরকার : এমপি আল আমিন
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
এনসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
বিতর্কিত ফেরদাউসের ‘গোপন’ ভিডিও ভাইরাল
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
আপনার মতামত লিখুন :