প্রতারণা করে অর্থ আত্মসাত : দিলশাদ আফরিন কারাগারে
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 22, 2025
প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সদ্য বহিষ্কৃত সদস্য দিলশাদ আফরিন (৩১) কে কারাগারে পাঠানো হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুল হোসেন তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে জামিন আবেদন করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে দিলশাদ আফরিনকে গ্রেপ্তার করে পুলিশ।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের লিগ্যাল অফিসার ফাতেমা আফরিন পায়েল বৃহস্পতিবার রমনা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ফাউন্ডেশনের অর্থ পাইয়ে দেওয়ার প্রলোভনে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ টাকার বেশি হাতিয়ে নেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বুলবুল সিকদার ও রকিবুল সিকদার নামের দুজন ব্যক্তি ‘জুলাই বিপ্লবে আহত’ হিসেবে ক্ষতিপূরণের আবেদন করলে তাদের কাগজপত্র দেখে সন্দেহ হয়। ২১ মার্চ ফাউন্ডেশন কার্যালয়ে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা আসলে আন্দোলনে আহত না হয়েও দিলশাদ আফরিনের মাধ্যমে ১০ হাজার টাকার বিনিময়ে চিকিৎসার কাগজ সত্যায়িত করান। এরপর গুরুতর আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আরও ৫০ হাজার এবং সুযোগ-সুবিধা পাইয়ে দিতে অতিরিক্ত ৩০ হাজার টাকা দেওয়া হয়।
এছাড়া জুলাই বিপ্লবে শহীদ আহসান কবির শরিফের স্ত্রী হাদিসা আক্তার হ্যাপিকে আড়াই লাখ টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন দিলশাদ আফরিন। আরও কয়েকজনের কাছ থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় গত ৮ এপ্রিল তাঁকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
জাতীয় বিভাগের আরো খবর
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
টিপুকে ‘চাঁদাবাজ’ বলা সেই আল আমিনকে শোকজ
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
ব্যবসায়ীকে অপহরণের পর দু’বছর ধরে ব্ল্যাকমেইল, মূলহোতা পলাতক
-
আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
-
অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
শতাধিক স্কুল শিক্ষার্থীদের ব্যাগ বিতরণ করলেন দিদার খন্দকার
-
আপোসহীন নেত্রী বেগম জিয়া : দিদার খন্দকার
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
-
মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায় বিচারের দাবিতে সেলিম পরিবার
-
সোনারগাঁয়ে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
-
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ার অভিযোগে আটক ১
-
গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
আপনার মতামত লিখুন :